
স্পোর্টস ডেস্ক
অভিজ্ঞ তারকাদের রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নেপাল ক্রিকেট বোর্ড। চ্যালেঞ্জিং স্কোয়াড দাঁড় করাতে সমস্যা হয়নি নেপালের।
আসিফ শেখ, ললিত রাজবংশী, কুশাল মাল্লা, গুলশান ঝা, সোমপাল কামিরা নিজেদের দিনে যেকোন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারে। বিশ্বকাপে নেপাল আছে ডি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা।
২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ। ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে নেপালের প্রথম ম্যাচ।
বিশ্বকাপে নেপাল: রোহিত পৌডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশাল ভুর্তেল, কুশাল মাল্লা, দীপেন্দ্র সিং আইরে, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতীশ জিসি, সুদীপ জোরা, অভিনাশ বোহারা, সাগর ধাকাল ও কামাল সিং আইরে।