
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার বাংলাদেশ নারী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী নেত্রী পারুল বেগম,জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু,সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আফরোজা বেগম লিলি,সুন্দরগন্জ ডিগ্রি মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক নাসরিন সুলতানা রেখা, রেসকিউ ফোর্সের সমন্বয়ক রুদ্র নীল,কবি মমতাজ বেগম রেখা, কবি মোর্শেদা বেগম ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সবুজ মিয়া প্রমুখ।