
মোঃ আমিনুল ইসলাম দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শিক্ষার্থী ও এলাকাবাসী।
গতকাল বুধবার সকালে আমতুলী এফ এস উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করে।
শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান ও দুর্নীতির কারণে প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের পদত্যাগের দাবিতে মানববন্ধন করে।মানববন্ধনে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী ও ৩ শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এবিষয়ে এলাকাবাসী মোঃ মজিবুর রহমান বলেন প্রধান শিক্ষক একজন দুর্নীতি বাজ , আওয়ামী লীগের দালাল,সে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া না করে সব সময় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতেন বিভিন্ন সময়ে ভর্তি এবং ফর্ম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার নামে । এছাড়া সে শিক্ষকদের বেতন ভাতা ঠিকমত পরিশোধ করে না তাই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে ।
এ বিষয়ে মশিউর রহমান বলেন প্রধান শিক্ষক মজিবুর রহমান ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আইডি কার্ড দেয়ার কথা বলে পাঁচ বছর আগে টাকা নিয়েছিল এ পর্যন্ত কাউকেই আইডি কার্ড দেয়া হয়নি এছাড়া তিনি সবসময় রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকায় ঠিকমতো ক্লাস নেয় না তাই অবিলম্বে এই শিক্ষকের পদত্যাগ চাই।
এবিষয়ে জানতে চাইলে আমতুলী বাজার ব্যবসায়ী শহীদ মিয়া বলেন প্রধান শিক্ষক মজিবুর রহমানের কারনে সুনামধন্য প্রতিষ্ঠান ফেদুসেখ উচ্চ বিদ্যালয় চোখের সামনে আজ নষ্ট যাচ্ছে।তার ভয়ে এতদিন কেউ কথা বলতে সাহস পেতনা। স্কুলটাকে রাজনৈতিক করে ফেলেছে যার জন্যে প্রায় সময় স্কুলে অনুপস্থিত থাকেন। শিক্ষার্থীদের দিয়ে রাজনীতি করাতেন এবং বিভিন্ন সময় মিছিল করাতেন ।যার ফলে স্কুলে তেমন ক্লাস হয়না তাই এর পদত্যাগ চাই।