
আবু সাঈদ মো. ফরহাদ নওরোজ নাহিন
, নীলফামারী জেলা প্রতিনিধি:
‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে, নির্বাচিত হবেন আপনারা’ বলেছেন নীলফামারী-২ আসনের টানা ৫ বারের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর।
আজ মঙ্গলবার(২ জানুয়ারী) সন্ধ্যায় জেলা সদরের উকিলের মোড় এলাকায় পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি৷
তিনি আরো বলেন, ” আজ নীলফামারী একটি উন্নয়নশীল জেলায় পরিণত হয়েছে। পৌর শহর এর পাশাপাশি সকল মৌলিক নাগরিক সুবিধা ভোগ করছে সদর উপজেলার আওতায় থাকা ১৫টি ইউনিয়নের বাসিন্দারা। এক সময়েকার প্রত্যন্ত অঞ্চলগুলি আজ শহরে পরিনত হয়েছে। গ্রাম-গঞ্জের এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নের যাতায়াতের রাস্তা গুলো পাকা হয়েছে৷ স্থাপন করা হয়েছে অসংখ্য ব্রীজ ও কালভার্ট। শুধু নাই নয়, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নির্মিত হয়েছে
নতুন নতুন বহুতল ভবনসহ আধুনিক শিক্ষা ব্যবস্থা। যুগের সাথে পাল্লা দিয়ে প্রতিষ্ঠান গুলোতে স্থাপন করা হয়েছে ডিজিটাল পাঠদান কার্যক্রম। এসবই হয়েছে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার মহানুভবতার জন্য। সে উন্নয়নের
ধারা অব্যাহত রাখতেই হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুন:রায় ৫ম বারের মতো নীলফামারী-২ আসনে মনোনীত করেছেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে চান। জীবন বাজী রেখে দেশের দেশ ও মানুষের জন্য যুদ্ধ করেছি। যত দিন বেঁচে আছি আমার নীলফামারীর গণমানুষের উন্নয়নের সারথী হয়েই থাকবো৷
উক্ত পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভাকেট মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ এর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।