
মিরসরাই উপজেলা ক্রাইম রিপোর্টার মোঃ সাকিব
মিরসরাইয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমাম হোসেন (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে শ্যামলী পরিবহনের ঢাকামুখী বাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ইমাম হোসেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লক এর বাসিন্দা মোস্তাক আহম্মদ প্রকাশ কালা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই পৌর সদর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী শ্যামলী এন.আর ট্রাভেলস পরিবহনের একটি বাস দাঁড় করানো হয়। এরপর যাত্রী ইমাম হোসেনকে সন্দেহ হলে তাঁর দেহ তল্লাশী করে একটি ব্যাগ থেকে ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।