
মোঃ আরিফুল ইসলাম
ইন্দুরকানী উপজেলা প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ফায়জুল কবির তালুকদারকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় তিনি বহিষ্কার হন।
শুক্রবার (২৬ এপ্রিল) তাকে এ বিষয়টি জানানো হয়।
এর আগে ফায়জুল কবির তালুকদার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান।
এরপর শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়জুল কবির তালুকদার ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় সিদ্ধান্ত অমান্য হয়েছে। তাই তাকে উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।