
মোঃ আব্দুল্লাহ আল মামুন
ক্রাইম রিপোর্টার, উল্লাপাড়া সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের খাদ্য সরবরাহ কারী ঠিকাদার মো. শহিদুল ইসলাম (৪২) এর বিরুদ্ধে নার্সদের শ্লীলতাহানির ঘটনায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী নার্সরা ,এখানে ভুক্তভোগী কারা । এ বিষয়ে ভুক্তভোগী নার্স ও স্টাফরা গণস্বাক্ষর দিয়ে গত (২ মে) জেলা সিভিল সার্জন ও উল্লাপাড়া মডেল থানায় দুইটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়উল্লাপাড়া (সদর) ৩০ শয্যা
বিশিষ্ট হাসপাতালের খাদ্য সরবরাহকারী (মেসার্স সিনথিয়া ট্রেডার্স) প্রোঃ মো. শহিদুল ইসলাম স্থানীয় বাসিন্দা হওয়ায় ইচ্ছে মতো হাসপাতালে আশা যাওয়া ও বিভিন্ন সময় সিনিয়র ও জুনিয়র মহিলা নার্সদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও নানা কুপ্রস্তাব দিতো এবং তাদের সাথে শ্লীলতাহানির চেষ্টা করতো।
শক্রবার দুপুরে সরজমিনে গিয়ে অভিযোগকারী উল্লাপাড়া (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আয়া মোছা. হামিদা খাতুন এর সাথে কথা হয়,তিনি বলেন, সিনিয়র নার্স, সিনিয়র স্টাফ নার্সসহ সকল নার্সকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয় এবং কয়েকদিন আগে ঠিকাদার শহিদুল ইসলাম ভোর ৫টার দিকে আমাদের নার্সদের রুমে ঢুকে কয়েকজনের সঙ্গে খারাপ আচরণ করেন।
তিনি আরো বলেন, গত ২০ এপ্রিল দুপুরে হাসপাতালের ওয়ার্ড থেকে ঠিকাদার শহিদুল ইসলাম নেবুলাইজার মেশিন চুরি করে নিয়ে যায়। পরে আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে আমি আরএম স্যারকে অবগত করি। হামিদা খাতুন আরো বলেন, ঠিকাদার শহিদুল ইসলাম প্রতিনিয়ত একটা না একটা সম্যার সৃষ্টি করে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে। এই ঘটনার পর থেকে ঠিকাদার অভিযোগ ও বিচার দাবীর কথা শুনে আমাদেরকে ফোনে
বিভিন্নভাবে হুমকি ধামকি,গালিগালাজ, রাস্তা-ঘাটে মান অপমান করবেন এবং জীবন নাশের হুমকি দিচ্ছেন। এদিকে নিরাপত্তাহীনতায় দিন পার করছি হাসপাতালের সকলেই। এমনকি তিনি হাসপাতালের আরএমও ডা: মো: সামিউল ইসলাম (রনি) স্যারকেও বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে।
এ বিষয়ে উল্লাপাড়া (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাজিয়া জাহান ও রেশমা খাতুন বলেন, আমাদের বিভিন্ন সময় ফোন দিয়ে বিয়ের প্রলোভন দেখায়। মোবাইল ফোনে কথা না বললে বিভিন্ন সময় হুমকি-ধামকি দেয়।আমাদের স্বামীকে ফোন দিয়ে আমাদেরকে অন্য জায়গায় বদলির হুমকি দেয়।
তারা আরো বলেন, বর্তমানে আমরা মানসিকভাবে বিপর্যস্থ ও ভীতসন্ত্রস্ত হয়ে আছি। এই কারণে আমরা সবাই মিলে সিরাজগঞ্জ সিভিল সার্জন বরাবর ও উল্লাপাড়া থানায় অভিযোগ দিয়েছি। এঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার পরেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি ঠিকাদার মো. শাহিদুল ইসলামের। উল্লাপাড়া (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা: মো: সামিউল ইসলাম (রনি) বলেন, হাসপাতালে খাদ্য সরবরাহের নামে ঠিকাদার বিভিন্ন সময় নার্সদের শ্লীলতাহানি করতেন বলে নার্সদের ইনচার্জসহ তারা আমাকে লিখিত ভাবে অবগত করেছেন। আমি বিষয়টি জেলা সিভিল সার্জনকে লিখিত ভাবে জানিয়েছি।
তিনি আরো জানান, অভিযোগের দায়ের পর ঠিকাদার আমার বাবাকে ফোনে দিয়ে আমারকে অন্য জায়গায় বদলী করার ভয় দেখিয়েছেন। আমি যেন এসকল বিষয় নিয়ে কথা না বলি। অভিযোগের বিষয়ে সিভিল সার্জন দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।
উল্লাপাড়া (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের খাদ্য সরবরাহকারী (মেসার্স সিনথিয়া ট্রেডার্স) এর প্রোপ্রাইটার মো. শহিদুল ইসলামের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এবিষয়ে বন্তব্য করতে রাজি হয়নি।
রবিবার (১২ মে) সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন রাম পদ রায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকদিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম বলেন, হাসপাতালের আয়া- হামিদা খাতুন একটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।