
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া বাজারে অবস্থিত রওজাতুল কুরআন বালিকা মাদরাসায় এক যুবক এতিমদের অনুদানের কথা বলে বোরকা পড়ে প্রবেশ করার ঘটনা ঘটেছে।
আজ সোমবার ( এপ্রিল) দুপুরে করটিয়া বাজারে রওজাতুল কুরআন বালিকা মাদরাসায় সন্দেহ করে ওই যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে।
আটককৃত যুবক সদর উপজেলার দেওলার ফরহাদ হোসেনের ছেলে ফাহিম। সে শহরের বিবেকানন্দ স্কুলে দশম শ্রেণীতে পড়ে।
রওজাতুল কুরআন বালিকা মাদরাসার পরিচালক মওলানা সিয়াম হোসেন জানায়,টাঙ্গাইল শহরের করটিয়া ইউনিয়নের রওজাতুল কুরআন বালিকা মাদরাসায় এতিম শিশুদের অনুদানের কথা বলে বোরকা পুরোহীত এক মহিলা প্রবেশ করে। পরে সেই মহিলার কথা বলার ধরনে সন্দেহ জনক হলে মাদরাসার পরিচালক ও ইমাম সাহেবকে মোবাইল ফোনে জানালে তারা এস কয়েকজন মহিলা এসে তার বোরকার হিজাব খোলার সাথে সাথে দে;খে সে মহিলা নয় পুরুষ। পরে এক পর্যায়ে আশে পাশের লোকজন এসে তাকে আটক করে, পরে স্থানীয়রা তাকে গনধোলাই দেওয়ার চেষ্ঠা করলে তাকে উদ্বার করে পুলিশের হেফাযতে দেওয়া হয়।
টাঙ্গাইল সদর থানার এসআই আরিফ জানান,ঘটনা শুনার পর পুলিশ পাঠিয়ে ছেলেটিকে থানায় আনা হয়েছে। পরে তদন্ত করে করে আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানাতে পারবো।
বাইট-আরিফ হোসেন, এসআই, সদর থানা।