
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও মানববন্ধন হয়েছে।
আজকে শুক্রবার বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডঃ জাফর আহমেদ, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও একুশে ইটিভির কাজী তাজ উদ্দিন রিপন,কার্যকরী কমিটির সদস্য যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মামুনুর রহমান।
আরও উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি কাওসার আহমেদ,আনন্দ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী, খবরের কাগজের প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক আজকের বসুন্ধরার টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা, শেয়ার বিজের সোহেল রানা,দেশকালের নওশাদ রানা সানভী সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী।
এসময় বক্তারা বলেন,এফডিসির ভিতরে সাংবাদিকদের দাওয়াত দিয়ে নিয়ে যে অপমান করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা টাঙ্গাইল থেকেই বলতে চাই যে, যদি এই হামলার বিচার না হয় সেক্ষেত্রে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ২২ সাংবাদিকদের উপর হামলাকারী শিবা শানু, জয় চৌধুরী ও আলেকজেন্ডার বো’র কঠিন বিচার করতে হবে। এছাড়াও হামলাকারীদের এফডিসি থেকে বহিস্কার করতে হবে।