
টেকনাফ,(কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের সদর উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে সাগর পথে পাশ্ববর্তী দেশ মায়ানমারে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে ৩ জন পাচার কারী কে আটকও বিপুল পরিমান চোরাই পন্য জব্দ করেছে।
গত ০৬ মে ২০২৪ তারিখ অনুমান ০৬.১০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল টি কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন সাগর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটক কৃত ৩ পাচার কারী চক্রের সদস্যরা হলেন
লামা লালপাড়া আলীকদম এলাকার মৃত ছৈয়দুল হকের ছেলে মোঃ হেসেন মাঝি(৪৫) কক্সবাজার পৌর সভা পেশকার পাড়া এলাকার মৃত,আব্দুল মোতালেবের ছেলে মোঃফিরোজ( ৫৫),ও ময়মন ময়মনসিং রামপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের মৃত, আব্দুল গফুরের ছেলে মোঃ হাবিবুর রহমান(৫৮)
পরে তাদের স্বীকারোক্তি মতে তাদের হেফাজতে কাঠের ইঞ্জিনের বোট ভর্তি করে পাচারের জন্য মওজুদ রাখা
১৪,০০০ পিস ডিম, ৪০০ কেজি পেঁয়াজ, ৪০০ কেজি আলু, বিভিন্ন ব্যান্ডের ৮০০ পিস ছাতা, ৩১৮ বোতল সিরাপ জাতীয় ঔষধ, ৪১৪৮ পিস মিনি প্যাক শ্যাম্পু উদ্ধার করা হয়।
৫। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন স্থান হতে পাইকারি দামে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করে নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। পরবর্তীতে মজুদকৃত মালামাল সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে সমুদ্রপথে পার্শ¦বর্তী দেশে পাচার করে থাকে বলে জানায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর থানায় এজাহার দাখিল করা হয়েছে।###