
কয়রা (খুলনা)
প্রতিনিধি: ফরহাদ হোসাইন
কয়রা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় কয়রা উপজেলা সদরে একটি র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী-এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মণ্ডল, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আসাদুল হক, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, হেলভেটাস বাংলাদেশের ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ নাসির উদ্দীন, ডরপের উপজেলা সমন্বয়কারী মোঃ শরিফুল আলম তুহিন, ডিএসকে নবপল্লব প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর আফসানা হোসেন, এবং অডিএফের উপজেলা সমন্বয়কারী আনারুল ডাবলু প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে প্রতীকী হাত ধোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।