নেত্রকোনা প্রতিনিধি
কলমাকান্দা থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযানে কলমাকান্দা থানাধীন ৬ নং খারনৈ ইউপি লক্ষীপুর হতে ১০১( একশত এক) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং অপর একটি অভিযান পরিচালনা করে কলমাকান্দা সদর ইউনিয়ন এলাকা হতে ০৬ (ছয়) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সর্বমোট আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ ১০৭ (একশত সাত) বোতল। সর্বমোট মূল্য (১০৭×৩০০০)= ৩,২১,০০০/-( তিন লক্ষ একুশ হাজার) টাকা। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
