
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা চলাকালে সৈকত হোসেন নামের এক শিক্ষককে কেন্দ্রের ভিতরে স্মার্ট ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলে তা মোবাইল ফোনে সংরক্ষণ করার দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দু-শত টাকা জরিমানা করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কালিয়াকৈরের জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষক হলেন, উপজেলা সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক।উপজেলা কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকি জানান,পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা কালে কক্ষ পরিদর্শক সৈকত হোসেনকে তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে এক ছাত্রের কাছ থেকে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে পরবর্তীতে ওই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক সৈকত হোসেন সফিপুর আইডিয়াল স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক।