
(নাসিম আহমেদ শিমুল) কালিয়াকৈর, (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর দারিয়াপুর এলাকায় আজমত আলী ফিলিং ষ্টেশনের মালিক মোঃ শফিউদ্দিন আহম্মেদ (৫৬) সহ আরো ২ জন কে অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করেছে কয়েকজন দুর্বৃত্তরা।
এ বিষয়ে আজমত আলী ফিলিং স্টেশনের মালিক মোঃ শফিউদ্দিন আহম্মেদ (৫৬) বাদী হয়ে থানা একটি অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, আজমত আলী ফিলিং স্টেশনের সকল কর্মচারী ঈদের ছুটিতে যাওয়াই সোমবার সকাল থেকে (১৭ই জুন) ফিলিং স্টেশন এর মালিক মোঃ শফিউদ্দিন আহম্মেদ (৫৬) ও তার ভাতিজা রাতুলকে নিয়ে ফিলিং ষ্টেশন চালাইয়া আসিতেছে। এ সময় বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার দিকে মোঃ মামুন, মো: সরু মিয়া (৫০) ও মো: রাহাত সহ অজ্ঞাতনামা আরো ৬/৭ এসে রড, লাঠি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। তখন ফিলিং স্টেশন এর মালিক মোঃ শফিউদ্দিন আহম্মেদের (৫৬) উপর হামলা করলে ভাতিজা রাতুল এর প্রতিবাদ করতে গেলে তার মাথা লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । এ সময় রাতুলের চাচা শফিউদ্দিন আহম্মেদ তাকে রক্ষা করতে আসলে বিবাদীরা তাকেও এলোপাতারী ভাবে কাঠের রোয়া দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। নাইট শিফট ডিউটি করার উদ্দেশ্যে ফিলিং স্টেশনের কর্মচারী আলী আরশাদ ফিলিং স্টেশনে উপস্থিত হইলে শফিউদ্দিনকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে রড দিয়ে তার মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এতে আজমত আলী ফিলিং স্টেশনের মালিকসহ সবাই গুরুতর আহত হয়। এ সময় বিবাদীরা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারে প্রবেশ করিয়া আনুমানিক সাত লক্ষ টাকা নিয়ে শফিউদ্দিন আহম্মেদকে ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।পরে রাতুল ও আলী আরশাদকে আহত অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় বাদী হয়ে আজমত আলী ফিলিং ষ্টেশনের মালিক মোঃ শফিউদ্দিন আহম্মেদ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গদের জানাইয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।