
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠভাবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বি আর ডি বি) আওতাধীন সমবায় এ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । চেয়ার প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়ে শেখ লুৎফর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফ হোসেন আনারস প্রতীকে ২৮ ভোট পেয়েছেন ।সহ-সভাপতি পদে রমেশ চন্দ্র বিশ্বাস তালা চাবি প্রতীকে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ মাছ প্রতীকে ৩৪ ভোট পেয়েছেন ।৬ টি ব্লকে সদস্য পদের মধ্যে ৫ টি ব্লকের সদস্যরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ।একমাত্র ৪ নং গড়ুই মহল কেএসএস লিমিটেডের সাইফুল ইসলাম ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পূর্ব গোবিন্দ কাটি কেএসএস লিমিটেডের শশাঙ্ক কুমার সরকার ৩ ভোট পেয়েছেন । বাকি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সদস্যরা হলেন ১ নং ব্লক পূর্ব কালিকাপুর কে এস এস লিমিটেডের জি, এম হায়াত মাহমুদ ,২ নং ব্লক দুধলি কে এস এস লিমিটেডের গাজী ইলিয়াস সাহা, ৩ নং ব্লক পূর্ব সোনাতলা কে এস এস লিমিটেডের সাইফুল ইসলাম ,৫ নং ব্লক বাতুয়াডাঙ্গা কেএসএস লিমিটেডের ইবাদুল্লাহ এবং ৬ নং ব্লক ভাড়া সিমলা কে এস এস লিমিটেডের ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ৯০ জন ভোটারের মধ্যে ৮৭ জন ভোটার ভোটে অংশগ্রহণ করেন এর মধ্যে ১ টি ভোট বাতিল ঘোষণা করা হয় ।সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশনার হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন দায়িত্ব পালন করেন । নির্বাচন কমিশনের সদস্য হিসেবে জেলা সমবায় অফিসের প্রশিক্ষক আশরাফ হোসেন এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন কুমার ঘোষ দায়িত্ব পালন করেন ।