
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় । সে সময় মাহমুদুর রহমান কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে কুশল বিনিময় করেন ।এ সময় উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের কালীগঞ্জ প্রতিনিধি টিপু সুলতান , দৈনিক সমকালের কালীগঞ্জ প্রতিনিধি জামির হোসেন , দৈনিক যায়যায় দিনের ঝিনাইদহ প্রতিনিধি তারেক মাহমুদ , দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কালীগঞ্জ প্রতিনিধি হাবিব ওসমান , বৈশাখি টিভির ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু , জিটিভির ঝিনাইদহ প্রতিনিধি ওলিয়ার রহমান , দৈনিক মানবকন্ঠের ঝিনাইদহ প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ , দৈনিক কালের কন্ঠের কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকার , দৈনিক ইনকিলাবের কালীগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান সোহাগ , দৈনিক বীর জনতা কালীগঞ্জ প্রতিনিধি বাবুল আক্তার, মোহনা টিভির ঝিনাইদহ প্রতিনিধি সোহেল আহমেদ , দৈনিক খবরপত্রের ঝিনাইদহ প্রতিনিধি হুমায়ন কবির সোহাগ , দৈনিক প্রতিদিনের সংবাদের কালীগঞ্জ প্রতিনিধি এম এ লিতু , নাগরিক টিভির ঝিনাইদহ প্রতিনিধি মিশন আলী সহ প্রমুখ।
পরে মাহমুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ , জামায়াত ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার আমির ওলিয়ার রহমান ।
উল্লেখ্য , দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রার বিরতির সময় কালীগঞ্জে কর্মরত সাংবাদিকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।