
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাদঁপুর ইউনিয়ন দক্ষিণ কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম নেতৃত্বে বিএনপির অফিসের ব্যানার ছেঁড়ার প্রতিবাদে তজুমদ্দিনে সংবাদ সম্মেলন করেন উপজেলা যুবদল নেতা গিয়াসউদ্দিন পাঞ্চায়েত।
সংবাদ সম্মেলন গিয়াস উদ্দিন পাঞ্চায়েত লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান কিছুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহম্মদ সাহেবের ছেলে তাহারাত হাফিজ ডিকু সাহেব দক্ষিণ খাসের হাট বাজারে বিএনপির অফিসে এসে খালেদা জিয়া ও তারেক রহমানের সম্বলিত গিয়াস উদ্দিন পাঞ্চায়েতের ব্যানার দেখতে পেয়ে বলেন লালমোহন তজুমদ্দিনে মেজর হাফিজের ছবি সম্বলিত ব্যানার ছাড়া কোন ব্যানার থাকবে না এই বলে গিয়াস উদ্দিন পাঞ্চায়েতের ব্যানারটি তিনি ছিড়ে পেলেন। পরবর্তীতে তারা নতুন ব্যানার দিয়ে অফিস সাজান।
গতকাল রবিবার সন্ধ্যায় চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে গুটিকয়েক হাইব্রিড বিএনপি লাঠি,পাইপ হাতে নিয়ে আতশবাজি বোমা ফুটিয়ে মিছিল নিয়ে খাসের হাট বাজারে বীর বিক্রম পরিষদে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানের সম্বলিত তার ব্যানারটি ছিড়ে পেলেন। পরবর্তী তারা পাঞ্চায়েত নগরীতে এসে তাদের ৬/৭ টি দোকান এলোপাতাড়ি কুপিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। এবং তাদের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে ৮/৯ জন গুরুতর আহত হন।তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। গতকাল দোকানপাট হামলার প্রতিবাদে আজ বাজার ব্যাবসায়ীরা মানববন্ধন করেন। এতে তিনি সমর্থন করেন বলে জানান।
তিনি আরো জানান মিছিলের সামনে অবস্থান কর মামুন পাটোয়ারী বিগত দিনগুলোতে আওয়ামিলীগ করে এলাকার মানুষের উপর বিভিন্ন অত্যাচার করে আসছে। তার আপন মামা শশুর দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন। যার মাধ্যমে সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের দুর্নীতি মামলাগুলো খালাস করেন।
তিনি সাংবাদিকদের জানান ৫ আগষ্টের পর বিএনপির নেতাদের আত্মীয় পরিচয়ে হাইব্রিড বিএনপির জ্বালায় ত্যাগী বিএনপি অসহায় হয়ে আছে। দলের দুর্নাম করেছেন বলে কেন্দ্রীয় নেতাদের এসব হাইব্রিড নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করেন।