
নাজিউল্লাহ ভূইয়া,
কেরানীগঞ্জ (প্রতিনিধি) ঢাকা
আজ ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মো আবু রিয়াদ।
বুধবার (২৮ আগস্ট ২০২৪) সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।আজকের সভাটি ছিল বিগত সভা থেকে ভিন্ন।আজকের সভায়
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতিনিধিদের।সেখানে তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।উক্ত সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধিনস্ত অফিস সমূহের কর্মকর্তাদের উপস্থিতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।দীর্ঘ চার ঘন্টার এই আলোচলা সভায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে ।তন্মধ্যে, দুর্নীতি রোধে সকল দপ্তর ও অফিস সমূহকে জবাবদিহিতার আওতায় আনা, উপজেলা পর্যায়ের সকল কার্যক্রমে তারুণ্যের অংশগ্রহণ নিশ্চিত করা,শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা,মাদক মুক্ত কেরানীগঞ্জ গড়া,উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা।
উক্ত সভায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু রিয়াদ বলেন,❝কেরানীগঞ্জ উপজেলাকে একটি আর্দশ উপজেলা হিসাবে গড়ার লক্ষ্যে ছাত্র জনতাকে পাশে নিয়ে কাধে কাধ মিলিয়ে কাজ করবে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি । কেরানীগঞ্জের যে কোন ক্ষেত্রে যদি আপনারা মনে করেন অসংগতি হচ্ছে তাহলে কাল বিলম্ব না করে দ্রুত আমাদেরকে জানাবেন,ইনশাআল্লাহ আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব।❞
নব নিযুক্ত কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন,❝বর্তমানে কেরানীগঞ্জের শিক্ষার্থীদেরকে ক্লাসে হাজির করাটাই বিশাল চ্যালেঞ্জ। প্রতিদিন শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিস্ঠানে মানববন্ধন করছে এবং তাদের দাবি নিয়ে আমার কাছে আসছে।আমি প্রতিষ্ঠান গুলোতে পরিদর্শন করছি এবং শিক্ষার্থীদের যোক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসে তাদেরকে শ্রেনিকক্ষে প্রেরণ করছি। ❞
ছাত্র জনতার পক্ষে মো জাবেদ হোসেন বলেন, ❝বর্তমানে দেশ সংস্কারের কাজ চলছে।ছাত্ররা সেখানে প্রতিনিধি হিসেবে কাজ করছে।কিন্তু ছাত্রদের কোথাও বিশৃংখলা করার সুযোগ নাই। তারা সরকার এবং প্রশাসনের সাথে থেকে দেশের উন্নয়নে ভুমিকা রাখবে। ❞এছাড়া ও ছাত্র জনতার পক্ষে কথা বলেন শইকত কামাল, সায়মন চৌধুরী,শাওন,পার্থ মজুমদার, আসাদ,নাদিম প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানার সাব ইনস্পেকটর আল নুর তারেক, কৃষি কর্মকর্তা মুনমুন, পল্লি উন্নয়ন কর্মকর্তা, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আরতি মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, পল্লি বিদ্যুৎ সমিতি ৪ এর এজিএম এডমিন সাইদুর রহমান, তিতাস কর্মকর্তা তৌহিদ এলাহি, সিনিয়র ফায়ার সার্ভিস কর্মকর্তা ওবায়দুল হোসেন কাজল,মেডিকেল অফিসার, কেরানীগঞ্জ দুর্নীতি দমন কমিটির সভাপতি বেদৌরা আলি শিমুল,বাবুল হোসেন, মালেক মিয়া,কাওসার আহমেদসহ বিভিন্ন সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা কেরানীগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও কোথাও অনিয়ম দুর্নীতি হতে দেখলে প্রশাসনকে অবগত করার এবং ছাত্র জনতাকে নিয়ে তা প্রতিহত করার আহবান জানান