
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে ২০২৪ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার বন্ধন মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই সভায় কেরানীগঞ্জ মডেল থানার ৮৬টি পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় পূজা চলাকালীন সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহরাব আল হোসাইন সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন বর্মন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।