
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাড়ী ভাংচুরের ঘটনায় ৮জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
৩০নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম বদির অনুসারী বিএনপি, ছাত্রদল ও যুব দলের সক্রিয় সদস্যগণ মাটিরাঙ্গা থানাধীন পৌরসভার ৯নং ওয়ার্ড বাইল্যাছড়ি এলাকায় ১টি যাত্রিবাহী পরিবহণ বাস ও ১টি মাহিন্দ্রা গাড়ির ঘটনায় ১ জন নিরীহ যাত্রী গুরুত্বর আহত হন।
এ ঘটনায় মাটিরাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছালে বিএনপি, ছাত্রদল ও যুব দলের উপস্থিত সদস্যরা আত্মগোপন চেষ্টাকালে মাটিরাঙ্গা থানাধীন বিভিন্ন স্থান থেকে তাইন্দং ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য মোঃ শরীফ হোসেন (২৫),তাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ রমজান আলী (২৮), তাইন্দং ইউনিয়নের ০২নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ সাদ্দাম
হোসেন (২৯),৪নং তাইন্দং ইউপির মোঃ শিহাব উদ্দিন শিহাব (৩৩),গোমতী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল মামুন (৩১),তাইন্দং ইউনিয়নের ০৮নং ওয়ার্ডে মোঃ মোস্তফা কামাল (৪২),মোঃ হানিফুল ইসলাম (২৩) ও আমতলী ইউনিয়ন ০১নং ওয়ার্ডে মোঃ মনির হোসেন (৩০) -কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়,আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।