
মারুফ আহম্মেদ,খুবি প্রতিনিধি
বন্যার্তদের সাহায্য সহযোগিতা করার জন্য শনিবার সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে গণত্রাণ কার্যক্রম চালু হয়েছে।এই কার্যক্রমে ছোট থেকে শুরু করে অনেকেই অংশগ্রহণ করেছেন। ছোটদের অনেকেই তাদের জমানো টাকা এখানে দিয়েছে।কেউ কেউ টাকা ছাড়াও পোষাক ,শুকনা খাবার , ঔষধ সহ নানা সামগ্রী দান করতে থাকে। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রম সোমবার পর্যন্ত চলবে। গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুধু ভার্সিটির মধ্য সীমাবদ্ধ ছিল না। ভার্সিটির শিক্ষার্থীরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছে।