
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত লড়াই শেষে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে টিম ১০২।
টুর্নামেন্টে মোট চারটি দল— Duck Masters, Lords XI, Fire Blazers, এবং Team 102—অংশ নেয়। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় মুখোমুখি হয় Fire Blazers ও Team 102।
প্রথমে ব্যাট করে Fire Blazers নির্ধারিত ১০ ওভারে সংগ্রহ করে ৫৪ রান। জবাবে Team 102 অসাধারণ দলীয় পারফরম্যান্সে মাত্র এক উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ৯.২ ওভারে । দলের ব্যাটসম্যান ইমরান অপরাজিত ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এবং নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রহমতুল্লাহ স্যার। তিনি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, এটি দলীয় চেতনা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে।”
তিনি আরও শিক্ষার্থীদের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতেও খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অনুপ্রেরণা দেন।