
গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিশা সামাজিক উদ্যোগ আলোরঘরের সহযোগিতায় আম্রপালি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে এ চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, সামাজিক উদ্যোগ আলোরঘরের প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল হাসান, কোঅডিনেটর জসিম উদ্দিন,বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মানিক, দাতা সদস্য নাজমুল হক মিনজু, বুলবুলসহ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে চারা ও লিফলেট দেওয়া হয়েছে। লিফলেট পড়ে নির্দেশনা অনুযায়ী চারা রোপন ও যত্ন নিবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে বৃক্ষ। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে গাছের যত্ন নিতে হবে।