
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘রিসার্চ প্রোপোজাল রাইটিং অ্যান্ড গ্র্যান্ট একুইজিশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন–২-এর ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম।
গবেষণা প্রস্তাবনা প্রণয়ন ও অনুদান আহরণের কৌশল বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)–এর সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের ভিজিটিং রিসার্চ ফেলো ড. হাসিব মো. ইরফানুল্লাহ।
এ সময় বক্তব্য দেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল লতিফ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন আইকিউএসি–এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব ও মো. সজিব মিয়া।