
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এবি পার্টির উদ্যোগে ১১ই অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করেন। আয়োজনে এলাকার দুই শতাধিক নারী পুরুষ উপস্থিতি থাকে, শতাধিক নারী পুরুষ এবি পার্টিতে যোগদান করেন। যোগদান শেষে ৪০ জনকে নিয়ে একটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এবি পার্টিতে যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা
সহ-সমন্বয়ক ড. মুনতাকিমুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য ড. মাসুদুর রহমান ,মোস্তাকিম বিল্লাহ ও রানা মিয়া । এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, আইদুল ইসলাম আইনুল, জাহিদ হাসান, হানিফ, হৃদয় প্রমূখ।