
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ আগষ্ট রবিবার বেলা ১১ টায় শহরের শিলকলা একাডেমিতে জেলা নারী বিভাগের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ শতাধিক নারী অংশ গ্রহন করেন। হেজবুত তাওহীদের নারী বিষয়ক সম্পাদক রহিমা বেগমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুবিনা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম, রংপুর বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক, উম্মে হানী ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সমঝোতা নারী উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক বেগম রাবেয়া গিনি, ১,২,৩ নং পৌর ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা খান মিতা, ৪, ৫,৬ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর আঞ্জুয়ারা বেগম, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সদস্য মাধবী সরকার । এছাড়াও রংপুর বিভাগীয় হিজবুত তাওহীদের সভাপতি আব্দুল কুদ্দুস শামীম, জেলা হেজবুত তাওহীদের সভাপতি জাহিদ হাসান মুকুল উপস্থিত ছিলেন ।
মুখ্য আলোচক আয়েশা সিদ্দিকা বলেন,রাসুল (সা.) এর যুগে নারীদের প্রকৃত মুক্তি মিলেছিল। সেই সমাজে নারীদের অধিকারের জন্য আন্দোলন করতে হয়নি। কোনো কমিশন গঠন করতে হয়নি। তারা ঘরে-বাইরে সব জায়গায় সম্মানিত ছিল। স্যাটিসফাইড ছিল। একমাত্র তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীদের সেই সম্মান ফিরিয়ে দিতে পারে।” -বলেন হেযবুত তওহীদের এই নেত্রী।
তিনি আরো বলেন “আল্লাহর বিধান অনুযায়ী মানবজীবন পরিচালিত হলে নারীদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত হবে। এজন্য আল্লাহর তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আর আল্লাহর হুকুমের ভিত্তিতে তওহীদভিত্তিক ভারসাম্যপূর্ণ এই ব্যবস্থা গড়ে প্রতিষ্ঠায় নারীদেরকেও এগিয়ে আসতে হবে।