
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
নাতির বউয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নাতি ও নাতির বউয়ের হাতে দাদা আব্দুল খালেক ভোলার (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দাদা-নাতির মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। গতকাল অন্য বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে নাতি আলম মিয়া (৩৫) ও তার স্ত্রী রেখা বেগম (৩০) লাঠি দিয়ে আব্দুল খালেকের মাথায় আঘাত করেন। আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্ত আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। স্থানীয়দের অভিযোগ, এর আগেও আলম ও তার স্ত্রী তুচ্ছ ঘটনায় পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করেছেন