
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের ভাজনের খামার গ্রামে পুর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় গাইবান্ধা সদর থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, শাহপাড়া ইউনিয়নের ভাজনের খামার গ্রামের মোছাঃ তহমিনা বেগমের সাথে মোঃ রওশন্নবী প্রিন্সের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। এরই জের ধরে গত রবিবার গভীর রাতে প্রিন্সগংরা তার বাড়ীসংলগ্ন মোছাৎ তহমিনা বেগমের ভোগদখলীয় পুকুরে বিষ প্রয়োগ করে। এতে বিপুল পরিমান মাছ মরে যায়। সোমবার সকালে পুকুরের শতশত মাছ মরে পুকুরের পানিতে ভেসে উঠায় ঘটনাটি মুখে মুে খ ছড়িয়ে পরেও লোকজন এঘটনা প্রত্যক্ষ করে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় তহমিনা বেগম গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করায়, থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।