
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ২৫ দিন পর আজ ৩০ অক্টোবর সোমবার সকালে সংশ্লিষ্ট আদালতের নির্দেশে কবর থেকে জনৈক গৃহবধূর লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
সুত্র জানায়, গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যেপাড়া গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী জান্নাতি বেগম (২৭) নামের এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। তাকে পোস্টমর্টেম না করে লাশ দাফন করায় মৃত্যার স্বজনদের মনে সন্দেহ জাগে। ফলে উক্ত গৃহবধুকে প্রহার করে হত্যা করেছে বলে মৃত্যার স্বজনরা আশঙ্কা করে মৃত্যু ঘটনার এক সপ্তাহ পরে হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য- ঘটনার দিনের প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় হয় জান্নাতি বেগম। পরে সেখানেই তার মৃত্যু হয়।