
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
অদ্য ০৩ অক্টোবর ২০২৪ খ্রিঃ ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর পুলিশ সুপারের কার্যালয় গাইবান্ধা জেলায় আসেন। তিনি গাইবান্ধা জেলার সার্কিট হাউজে এসে পৌঁছালে পুলিশ সুপার, গাইবান্ধা মোঃ মোশাররফ হোসেন, পিপিএম তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে অভ্যর্থনা জানান এবং জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে Gaurd of Honour প্রদান করেন। Gaurd of Honour শেষে তিনি উপস্থিত অফিসারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অতঃপর গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশ এর আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর। কল্যাণ সভায় ডিআইজি জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরবর্তীতে অফিসার-ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাসসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। উক্ত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মোঃ মোশাররফ হোসেন, পিপিএম পুলিশ সুপার, গাইবান্ধা।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধার সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলার আইন-শৃংখলা সংক্রান্তে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ডিআইজি আসন্ন শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীর সদস্যগণ যেন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পালন করতে পারে সেজন্য সকল রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহব্বান জানান। সেই সাথে সকলের সহযোগীতা কমনা করেন।
এসময় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।