
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধ।
গাইবান্ধা জেলা পলাশবাড়ী পৌর এলাকার উদয়সাগর ও জামালপুর গ্রামের বসত বাড়ী বাড়ী গিয়ে নারী পুরুষ ভোটারদের নিকট ৩১ দফা তুলে ধরে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে লিফলেট বিতরণ করেছেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা তুলে ধরে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে ১৮ অক্টোবর শনিবার তিনি এ লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন, ৫ নং মহদীপুর যুবদলের আহ্বায়ক আপেল খন্দকার, ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির পায়েল, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল রহমান, বর্তমান সভাপতি মেজবা আহমেদ প্রান্ত, পৌর জাসাস সদস্য সচিব ফরহাদ আহমেদ পিন্টু,পৌর ছাত্রদলের নেতা সিনহা সহ অন্যান্যরা।