
গাজীপুর প্রতিনিধি
দীর্ঘদিন সামাজিক গণমাধ্যমে দেখা যাচ্ছে বাজার সামগ্রীর দাম কমানোর খবর। তবে রাজধানীতে কিছুটা কম দেখা পেলেও গাজীপুরে যেন এখনো কাঁচা বাজারের ঝাঁঝ কমছে না। বুধবার গাজীপুর চৌরাস্তা সহ বিভিন্ন স্থান ঘুরে স্বস্তির খবর পাওয়া পায়নি আমাদের প্রতিনিধি। এখনো চলছে এখানকার কাঁচা বাজারের উত্তাপ পরিস্থিতি।
বাজার ঘুরে ভোরের বাংলা নিউজ জানতে পারে, বুধবার (২১আগস্ট) ছোট রসুনের দাম ১৮৫-১৮৮ টাকা। বড় সাইজের রসুন বিক্রি হচ্ছে ২১০ টাকায়। চায়না রসুন ১৮০ টাকা। এদিকে চায়না আদা ২১০ বার্মা আদা ১৭৫ টাকা। ইন্ডিয়ান পেয়াজ- ৯০ আর দেশী পেঁয়াজ ১০০ টাকা। আর মরিচের ঝাঁঝ তো আরো ভয়াবহ। এখন পর্যন্ত কেজিতে ২৪০ টাকা। আরো বড় খবর হলো, এটাই স্থায়ী মূল্য নয়। প্রতিনিয়তই কাঁচা বাজারের মূল্য উঠানামা করছে।
এ বিষয়ে ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলে তারা জানান, চাঁদাবাজী নিয়ন্ত্রণে আসায় দাম কিছুটা কমলেও কেয়ারিং খরচ সহ বিভিন্ন কারণে এখনৗ দামটা একটু বেশি। আবার কেউ কেউ বলেন, এখনো কিছু মধ্যভোগী কি অসৎ ব্যবসায়ীরা এই দামের নিয়ন্ত্রণ করছে। ফলে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। অন্যদিকে ভুক্তাদের বেশি দামে ক্রয় করতে হচ্ছে।
তবে একজন ক্রেতা সাংবাদিকদের জানান, বাজার পূর্ণ নিয়ন্ত্রণে আসার পূর্বে সামাজিক গণমাধ্যমে মূল্য স্ফীতির ভুয়া খবর প্রচার করে আমাদেরকে বিভ্রান্ত না করা চাই। এ বিষয়ে সেনাবাহিনীর সহ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।