
নেয়ামুল হক রনি
স্টাফ রিপোর্টার
গৌরনদীতে যথাযথ মর্যাদায় ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারি বুধবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহ্বায়ক (মাননীয় মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি মহাদয়।এসময় উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপরই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর একে একে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, উপজেলা মুক্তিযোদ্ধা, গৌরনদী মডেল থানা পুলিশ, গৌরনদী ফায়ার সার্ভিস,বিভিন্ন সামাজিক সংগঠন, উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।সূর্যোদয়ের সাথে সাথে সঠিক নিয়মে,সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ভাষা শহিদদের স্মরণে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ সুকান্ত বাবু হলরুমে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটায় কোমলমতি শিশু শিক্ষার্থীদের রং তুলিতে ফুটে ওঠে শহিদ মিনারসহ্ গ্রাম বাংলার বিভিন্ন চিত্র।
দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।