
ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রাম জেলার ১৬ টি আসনে এবার জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫ জন।
তাদের মধ্যে ৩৪ লাখ ৬৩ হাজার ৫৮৩ জন পুরুষ, ৩১ লাখ ১৩ হাজার ২৮১ জন নারী এবং ৬১ জন হিজরা। তারাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।
চট্টগ্রাম নগরীর চারটি এবং সীতাকুণ্ড ও হাটাহাজারী উপজেলা নিয়ে গঠিত দুটি- মোট ছয়টি আসনের রির্টানিং কর্মকর্তা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
আর উপজেলার ১০টি আসনের রির্টানিং কর্মকর্তা চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
কোন আসনে কত ভোটার:-
চট্টগ্রাম-১ (মীরসরাই): ৩ লাখ ৬৬ হাজার ৩১৪ জন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): ৪ লাখ ৮৯ হাজার ২২৭ জন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): ২ লাখ ৫৬ হাজার ৯৮১ জন।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং সিসিসির ৯ ও ১০ নম্বর ওয়ার্ড): ৪ লাখ ৫১ হাজার ৫৭১ জন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী এবং সিসিসির ১ ও ২ নম্বর ওয়ার্ড): ৫ লাখ ১০ হাজার ১৯৯ জন।
চট্টগ্রাম-৬ (রাউজান): ৩ লাখ ৩৮ হাজার ২০৭ জন
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া এবং বোয়ালখালীর শ্রীপুর ও খরণদ্বীপ ইউনিয়ন): ৩ লাখ ১২ হাজার ৮৫৬ জন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী এবং নগরীর চান্দগাঁও ও বায়েজিদ আংশিক): ৫ লাখ ৪৩ হাজার ১৪৭জন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া): ৪ লাখ ১৭ হাজার ৯৪৭ জন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং): ৪ লাখ ৪২ হাজার ২১১ জন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): ৫ লাখ ১৬ হাজার ৯৮৩ জন।
চট্টগ্রাম-১২ (পটিয়া): ৩ লাখ ২৭ হাজার ৮১৫ জন।চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): ৩ লাখ ৫৮ হাজার ২৩৬ জন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর ও পুরানগড়): ৩ লাখ ১৩ হাজার ৮১০ জন।
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা): ৪ লাখ ৮৮ হাজার ৭৮৭ জন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): ৩ লাখ ৯৭ হাজার ৯১৯ জন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ১৬টি আসনে মোট ভোটার ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬১ জন। সে হিসেবে এবার ভোটার বেড়েছে ৯ লাখ ৩৯ হাজার ৪৬৪ জন।
এবার চট্টগ্রামের ১৬টি আসনে ভোট কেন্দ্র হল ২ হাজার ২২টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ১ হাজার ৮৯৯টি।