
তজুমদ্দিন প্রতিনিধি!!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন,চাঁদাবাজির অপবাদ নিয়ে রাজনীতি শেষ করতে চাইনা।
রোববার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় ভোলার তজুমদ্দিনে এক দিনের সফরে ডাকবাংলো হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমি দু’বার মন্ত্রী ছিলাম, ছয়বার এমপি ছিলাম। প্রয়োজনে আমি এমপি-মন্ত্রী হবো না, কিন্তু কারো বিরুদ্ধে সুষ্পষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, সে যত বড় নেতা হোক না কেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ যা করেছে আমরাও যদি তাই করি, তাহলে বিএনপির পরিনতি তাদের মতই হবে। তাদের মতো কর্মকাণ্ড করে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব।
বিএনপি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা কোন বদনাম নিতে চাই না। যতদিন জীবিত আছি সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার হতে দেব না।একই সাথে তিনি আরো বলেন,কোন চাঁদাবাজির অপবাদ নিয়ে রাজনীতি শেষ করতে চাইনা, কোন চাঁদাবাজির সাথে আমার সম্পৃক্ততা নেই। যদি কোন নেতার নামে চাঁদাবাজির অভিযোগ থাকে তাহলে আমার কাছে অভিযোগ দিবেন আমি তার উপযুক্ত বিচার করবো,বিএনপিতে চাঁদাবাজের কোন স্থান নেই।
আলোচনা শেষে নেতাকর্মীদের নিয়ে শম্ভুপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রয়াত আলমগীর খোকনের কবর জিয়ার করেন।
আলোচনা সভায় উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান হাওলাদার, শাহাদাত হোসেন পাটোয়ারী, মহিউদ্দিন জুলফিকার, উপজেলা ওলামা দলের সভাপতি মাও. আ. হালিম জাহাঙ্গীর প্রমুখ।