
ছবি ভোরের বাংলা নিউজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারো রশিয়া ঘোনটোলা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩৯৯ গ্রাম হেরোইন সহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতার কৃতরা হলেন, সদর উপজেলার বারো রশিয়ার মৃত হেমাজ উদ্দিনের ছেলে মোঃ নাজমুল হক (৫০),ও নাজমুল হকের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (২৩)।
গতকাল দুপুরে র্যাবের একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যতে ভিত্তিতে, গ্রেফতার কৃত’র বাড়িতে ঘরের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় হেরোইন সহ তাদের গ্রেফতার করা হয়। সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
এ সময় র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজেদের বাড়ীতে সংরক্ষণ করে চাঁপাইনবাবগঞ্জ এর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের নিকট খুচরা এবং পাইকারী বিক্রি করে আসছিল। এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি রুজু করা হয়েছে।