
দিনাজপুর জেলা প্রতিনিধি
মোঃ শাহীন ইসলাম
দিনাজপুর চিরিরবন্দরে শান্তি সহনশীলতা বৃদ্ধির জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০শে এপ্রিল (মঙ্গলবার) উপজেলার পাইলট স্কুল হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় মাহমুদুল হাসান শান্তের সভাপতি আরো উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের দিনাজপুর জেলা সমন্বয়ক মোঃ কামরুজামান।
দিনাজপুর জেলা ফিল্ড অফিসার নাফিসা সাদাফ। চিরিরবন্দর উপজেলা আস্থা প্রকল্পের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন ইসলাম
,যুগ্ম আহ্বায়ক মোছাঃ আক্তারিনা আক্তার সহ চিরিরবন্দর উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে আগত ৩০ জন আস্থা প্রকল্পের সদস্যবৃন্দু।
আরো উপস্হিত ছিলেন দিনাজপুর জেলা কমিটির সদস্য মোছাঃ মেরিনা আক্তার। চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক মোঃ রুহুল আমিন।
জেলা কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ ফজলুর রহমান। মোঃ গোলাম রব্বানী প্রমুখ।
এসময় বক্তরা আস্থা প্রকল্পের ডেমোক্রেসিওয়াচ বাস্তবায়নে একটি সহনশীলতা অহিংস সমাজ প্রতিষ্ঠা, যুব ফোরাম ও সামাজিক দক্ষতা বৃদ্ধি, নারী পুরুষের মধ্যে সমতা, জাতীয় যুবনীতি,সামাজিক দক্ষতা বৃদ্ধি,গনতান্ত্রিক চর্চা, মাদক নিয়ন্ত্রণ,ও বাল্যবিবাহ সহ সমাজের সামাজিক সমস্যা গুলো তুলে ধরে আলোচনা করেন।