
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে শুধু আমরা একাদশ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভিয়াইল ইউনিয়নকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিন্যাকুড়ি ফুটবল একাদশ জয় লাভ করে। গতকাল বিকালে উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের আখতার মিয়ার বাজারে শুধু আমরা একাদশ এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে।
ফাইনাল খেলা অনুষ্ঠানে সাঁইতাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে চিরিরবন্দর উপজেলা বিএনপি নেতা প্রভাষক মেছবাহুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন, আব্দুলপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির সদস্য সোহেল সাজ্জাদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানাসআপদলের মধ্যে পুরস্কার প্রদান করেন।