
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চৌদ্দগ্রাম উপজেলা শাখার ১৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
এই কমিটিতে ৩নং কালিকাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নির্বাচিত মহিলা মেম্বার এবং কালিকাপুর গ্রামের বাসিন্দা মোছাঃ সাকেরা বেগমকে চৌদ্দগ্রাম উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।
সাকেরা বেগম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর পুরো পরিবারই বিএনপি ঘরানার রাজনীতির সঙ্গে জড়িত।
উনার স্বামী ৩নং কালিকাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল মন্নান,
এবং তাঁর দুই সন্তান ছাত্রদলের ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
এ উপলক্ষে নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সাকেরা বেগমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আবুল মন্নান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন—
চৌদ্দগ্রাম উপজেলা মহিলা দলের নবগঠিত কমিটিতে সাকেরা বেগমের মতো নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ নেত্রীকে সিনিয়র সহ-সভাপতি করা একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত। এতে উপজেলা মহিলা দল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।
তিনি আরও বলেন—
এই পদে সাকেরা বেগমকে মনোনীত করায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মোঃ আবুল মন্নান নবগঠিত কমিটির সকল নেত্রীকে শুভেচ্ছা ও সফল রাজনৈতিক জীবনের শুভকামনাও জানান।