
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে ছাত্র শিবিরের ১১৫ তম শহীদ গুনবতীর ঝিকড্ডা গ্রামের গর্বিত সন্তান শহীদ ইব্রাহীম চৌধুরী মঞ্জুরের ২৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।। চৌদ্দগ্রামে গুনবতী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মু. মহিউদ্দিন রনির সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মু. জাহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর সভাপতি হাসান আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সাবেক সমাজসেবা সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি,,দক্ষিণ জেলা শিবিরের অফিস সম্পাদক মু. মোশাররফ হোসেন, জেলা অর্থ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া আজাদ, জেলা সাহিত্য সম্পাদক জাফর ইকবাল, জেলা মাদ্রাসা কার্যক্রম সম্পাদক নূর উদ্দিন মাহবুব, গুনবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মু. ইকবাল হোসেন লিটন। এতে আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মু. শরিফুল্লাহ মিশাল, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মু. রিফাত সানি সহ ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ ইব্রাহিম চৌধুরী মঞ্জুরের জন্য দোয়া করা হয়।
এর পূর্বে শহীদ ইব্রাহীম চৌধুরী মঞ্জুরের গ্রামের বাড়ি ঝিকড্ডাতে শহীদের কবর জেয়ারত এবং শহীদের অসুস্থ মায়ের সাথে নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।
শহীদ ইব্রাহীম চৌধুরী মঞ্জুর ২০০১ সালে ১৭ ই আগষ্ট আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে আলকরার নোয়াইজ্জা নামক স্হানে আহত হয়ে ৩ দিন আইসিইউতে থেকে ২১ শে আগষ্ট ঢাকার একটা প্রাইভেট হসপিটালে শাহাদাত বরণ করেন।