
জবি প্রতিনিধি
‘বন্ধু, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘শীতকল্প ১৪৩০’ পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ।
আজ (৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলামের তত্ত্বাবধায়নে অনুষ্টানটি পরিচালিত হয়৷
অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সদস্যরা বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন৷ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলো পুঁথিপাঠ ও বিভিন্ন ব্যান্ডদল তাদের নিজস্ব গান ও দেশাত্মবোধক গান পরিবেশন করে।