
জয়পুরহাট প্রতিনিধী
জয়পুরহাট জেলার কালাই উপজেলার বহুতি গ্রামে অবস্থিত বহুতি গোলজারে উলুম আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার দীর্ঘ ৭৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নগদ অর্থ অনুদানের মাধ্যমে আজীবন দাতা সদস্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এলাকার কৃতি সন্তান গোলাম গাউস সরকার।
তিনি মরহুম গোলাম মওলা সরকারের নাতি এবং মরহুম গোলাম কিবরিয়া সরকারের সুযোগ্য সন্তান। শিক্ষা ও সমাজসেবার প্রতি গভীর আগ্রহ থেকে তিনি সম্পূর্ণ স্বতঃপ্রণোদিত হয়ে মোটা অংকের টাকা পে-অর্ডারের মাধ্যমে মাদ্রাসার উন্নয়ন কাজে যুক্ত হন। তাঁর এই মহৎ উদ্যোগকে স্থানীয়রা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
উক্ত পে-অর্ডারের কপি আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাত আলী ও সম্মানিত শিক্ষকবৃন্দের নিকট হস্তান্তর করা হয়।
শিক্ষানুরাগ ও সমাজ উন্নয়নে গোলাম গাউস সরকারের এ অবদান নিঃসন্দেহে তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগণের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।