
আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষার্থীবান্ধব সংগঠন স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (SDC)-এর ২০২৫-২৬ বর্ষের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২ জুলাই) ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মুহাম্মদ মুস্তাকিম।
সাধারণ সম্পাদক (অপারেশন) হয়েছেন একই সেশনের মরিয়ম আক্তার তানিয়া, এবং সাধারণ সম্পাদক (স্ট্র্যাটেজিক) পদে আছেন ব্যবস্থাপনা বিভাগের বেলাল হাসান শাওন।
১১ সদস্যের এ কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ফাইজুল ইসলাম নাইম ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট পদে আছেন সামিউল ইসলাম, মাহমুদুল হাসান ও সাদিয়া আফরিন সেলভি।
জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেজাবিন ফারিহা ও উমি সিদ্দিকী।
অর্গানাইজিং সেক্রেটারি পদে মনোনয়ন পেয়েছেন মো. হাবিবুর রহমান ও রিজভী আহমেদ।
নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ মুস্তাকিম বলেন,
“২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকে ক্লাবটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চাকরি মেলা, বিজনেস কেস কম্পিটিশনসহ বিভিন্ন গঠনমূলক আয়োজনে আমরা সফলতা পেয়েছি। এবার আমাদের লক্ষ্য হবে ক্লাবকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া, এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জাককানইবির অবস্থানকে দৃশ্যমান করা।”
সাধারণ সম্পাদক (অপারেশন) মরিয়ম আক্তার তানিয়া বলেন,
“এই দায়িত্ব আমার কাছে একটি সুযোগ ও চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে ক্লাবের জন্য একটি সম্ভাবনাময় বছর উপহার দিতে পারব। আমাদের লক্ষ্য হবে SDC-কে আরও প্রাণবন্ত, সক্রিয় ও সৃষ্টিশীল করে তোলা।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ারভিত্তিক প্রস্তুতিতে SDC ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন কমিটির হাত ধরে এই সংগঠন আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।