
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১১টায় আসাদুজ্জামান মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক অধ্যাপক হালিমা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারুল বেগম,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক নাবিল আহমেদ, এ্যাড: সৈয়দ কামরুল হাসান লিখন, কলেজিয়েট সরকারি প্রা: বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আফরোজা বেগম লিলি ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা পাঠচক্র ফোরামের সদস্য সবুজ মিয়া প্রমুখ।বক্তারা বলেন ক্ষমতাসিন দলের ছাত্র সংগঠন কর্তৃক বেপরোয়াভাবে নানা অপকর্মের সংগে যুক্ত হচ্ছে, তাদের দিয়ে জাল ভোট প্রদানের মাধ্যমে নৈতিক চরিত্র ধংশ করে দেয়া হচ্ছে। ফলে মাদক, সন্ত্রাস , ধর্ষনসহ বিভিন্ন অপরাধের সংগে জরিয়ে পরছে। থানা পুলিশের নাকের ডগায় এসব অপরাধ সংগঠিত হলেও বিচারহীনতার কারেন অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এসবের বিরুদ্ধে ছাত্র সমাজকে নৈতিক চরিত্র নিয়ে দাড়াতে হলে আদর্শবাদী ছাত্রসংগঠনের সাথে যুক্ত থেকে অপশক্তির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে।