
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
বিএনপি মনোনয়ন প্রত্যাশী লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদের সৌজন্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেলে মধুপুরে কল্লোল হলের সংলগ্ন বিএনপি অফিসে কার্যালয়ে কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদের পক্ষ থেকে জনসাধারণের মাঝে ১৬শ ফলদ, ওষুধি ও বনজ, বিলুপ্তপ্রায় গাছের চারা বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইলের মধুপুর -ধনবাড়ীর দানবীর খ্যাত বিএনপি’র ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব) আসাদুল ইসলাম আজাদ। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।
গাছ বিতরণে এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি’র মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার ,মধুপুর পৌর বিএনপি (২নং ওয়ার্ড) সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, , সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান লুলু , উপজেলা যুবদলের নেতা মিনহাজ, মির্জাবাড়ি উপজেলা যুবদল নেতা টিপু খন্দকার, মোঃ শাহীন, বিল্লাল হোসেন মোঃ রোমান, মোজাম্মেল হোসেন, দীন ইসলাম সহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।