
মহাসিন আলম সোহাগ
দেশের অনলাইন জুয়া চক্রের অন্যতম শীর্ষ এজেন্ট লিপুকে গ্রেফতার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আগামীকাল তাকে আদালতে তোলার কথা রয়েছে বলে জানা গেছে।
এদিকে লিপুর মুক্তির জন্য স্থানীয় রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ বিভিন্ন মহলের তদবির শুরু হয়েছে। এমনকি সিভিল সোসাইটির কিছু ব্যক্তিও এতে সক্রিয় ভূমিকা রাখছেন বলে অভিযোগ উঠেছে।
আইনজীবী মহলে প্রশ্ন উঠেছে—অপরাধীর পক্ষ নিয়ে এত দৌড়ঝাঁপের পরও কি সাতক্ষীরা জেলা জজ আদালত ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে?
জনমনে ক্ষোভ ছড়িয়েছে, কারণ অনলাইন জুয়া ও ক্যাসিনো দেশের তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে, নিঃস্ব করছে অসংখ্য পরিবার। তবুও সামাজিক চেতনার অভাব স্পষ্ট।