
মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের ইসলাম উদ্যোগে আজ মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় হতে একটি গণ মিছিল বেড় হয়ে বালিয়াডাঙ্গী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চোত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য, রংপুর, দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, সাবেক জেলা আমি মজলুম জননেতা আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম।
উপজেলা জামায়াতের সেনেটারি অধ্যাপক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, জামায়াত নেতা শেখ আইয়ুব আলী, ইলিয়াস আলী প্রমুখ।
জুলাই গণ অভ্যুথ্যান দিবস উপলক্ষে গণ মিছিল ও
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে আওয়ামীলীগের দুঃশাসনের আমলে ও আওয়ামীলীগ সরকারককে ক্ষমতা থেকে হটাতে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতায় দোয়া মোনাজাত করা হয়।