
ঝিনাইগাতী প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আজ রোববার দুপুরে ঝিনাইগাতীতে গাছের চারা বিতরণ শেষে পুড়ে যাওয়া ভূমি অফিস পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল । স্কাউটস শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণের জন্যে তাদের হাতে গাছের চারা তুলে দেন তিনি । ৫ই আগস্ট আওয়ামী সরকার পদত্যাগের কথা ছড়িয়ে পড়লে ব্যবসায়ী, সাধারণ মানুষ, চাকরিজীবী সহ আতংকিত হয়ে সারাদেশে থমথমে পরিবেশ সৃষ্ঠি হয় ।
ওইদিন ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসের কক্ষে আগুন দিয়ে অফিসের ল্যাপটপ, কম্পিউটার সহ আসবাবপত্র ভাঙচুর এসিল্যান্ডকে সরকারের দেয়া ব্যবহ্নিত গাড়ি ও একাট মটরসাইকেল আগুন দিয়ে পুড়ে ছাই করে দূর্বৃত্তরা । ফলে ভূমি অফিসের সকল কাজকর্ম ব্যাহত সহ কর্মচারীদের বসার পরিবেশ বিনষ্ট হয়ে গেছে । উপজেলার ইউএনও সকল কক্ষ পরিদর্শন করে রাষ্ট্রের সম্পদ রক্ষা করা প্রতিটি নাগরিকের কর্তব্য বলে দু:খ প্রকাশ করেন । আজ রোববার উপজেলার সকল অফিসের কার্যক্রম চলছে। উপজেলার সদরে থানা মোড়ে স্কাউটের একটি দল যানজট নিরসনে কাজ করছে।