
নিজস্ব প্রতিবেদক
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় থেকে পাঠানো এক ভিড়িও বার্তায় তিনি এ কথা বলেন।
টাকা নিয়ে নির্বাচনে আসার অভিযোগ অস্বীকার করে চুন্নু বলেন, এগুলো হলো গসিপিং। অনেকেই মনে করছে আওয়ামী লীগের সঙ্গে যেহেতু আমাদের কথাবার্তা হয়েছে, ২৬টি সিট দিয়েছে…। তাদের ধারণা আমাদের অনেক টাকা দিয়েছে, শত শত কোটি টাকা দিয়েছে… অথচ প্রার্থীদের কেন আমরা টাকা দিলাম না! এটা তাদের মনের আসল ব্যথা। ইলেকশন ঠিকমতো হয়নি এবং তারা পাস করেনি এটা আসল ব্যথা না। দুই একজন ছাড়া পরাজিত প্রার্থীদের আসল ব্যথা হলো— আমরা শত কোটি টাকা পেয়েছি, অথচ তাদের কেন দেইনি!
শত কোটি টাকা কে দিতে যাবে, এ প্রশ্ন রেখে জাপা মহাসচিব বলেন, সরকার আমাকে টাকা দেবে কেন? সরকার যদি আমাকে টাকা দেয় তাহলে এটা কী জানার বাকি থাকবে! শত-শত কোটি টাকা হজম করার মতো মানুষ তো আমি না। বাংলাদেশে আমার নিজস্ব একটা বাড়িও নেই। এত টাকা পেলে তো বিদেশ চলে যেতাম।