
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর উপজেলার ঘরিন্দা ইউনিয়নের বীর নাহালী গ্রামের ইউসুফ আলীর ছেলে ও ঘারিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাতের বাড়িতে হামলা ভাংচুর করেছে কতিপয় সন্ত্রাসীরা।
আজকে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ইউসুফ আলী জানান,স্থানীয় রবিন,হুসেন,মিন্টু, জুয়েল ও উজ্জলের নের্তৃত্বে একদল সন্ত্রাসী হঠাৎ করে আমার বাড়িতে এসে হামলা করে। এরা কি বা কেন হামলা করেছে জানিনা। শুধু হামলা না আমার বাড়িতে ঘরে থাকা আলমারিতে একটি ল্যাপটপ,নগদ এক লক্ষ টাকা ও আমার মেয়েকে মারধর করে স্বর্ণের চেইন নিয়ে যায়। আমার মেয়ে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
ঘারিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, আমার বাবা, ছোট ভাই ও বোনকে মারধর করে বাড়িতে লুটপাট করেছে। থানায় বিষয়টি অবগত করেছি। ইতিমধ্যে পুলিশ এসে দেখে গেছে।